০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২টি দোকানে অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষতি
- Update Time : ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় ২টি দোকান পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর সদর বাজারে।
ক্ষতিগ্রস্তরা জানান, ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার দিকে জগন্নাথপুর পৌর সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ফার্মেসী ও টেইলারিং সহ ২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ফার্মেসীর মালিক নিরাঞ্জন তরাত জানান। দোকান গুলোর ছাদের টিনে বিদ্যুতের ওয়েলডিং এর কাজ চলছিল। ধারনা করা হচ্ছে ওয়েলডিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন হয়ে যায়।





























