জগন্নাথপুরের সৈয়দপুর যুব পরিষদ সিলেটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০২:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জের :: সিলেটে বসবাসরত সৈয়দপুরীদের নিয়ে সৈয়দপুর যুব পরিষদ সিলেটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আমানী সেন্টারে সম্পন্ন হয়। সৈয়দপুর যুব পরিষদ সিলেটের বর্তমান কমিটির সমন্বয়কারী সৈয়দ মাহমুদ আলী জুনেদের সভাপতিত্বে উপ-সমন্বয়কারী অর্থ সৈয়দ সাইফ আহমদ ও উপ-সমন্বয়কারী দপ্তর সৈয়দ নাইম আলমের যৌথ পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী ও কার্যকরী সদস্য মোঃ মিজান কোরেশী। দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট মুরুব্বি মল্লিক খছরুজ্জামান, যুক্তরাজ্যে প্রবাসী সৈয়দ আতাউর রহমান, কবি ও লেখক সৈয়দ রেজাউল হক, যুক্তরাজ্য সামছিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ মবনু, সৈয়দ শেফুল আমিন, ডাঃ সৈয়দ মারজান প্রমূখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সমন্বয়কারী হাফিজ সৈয়দ আলমগীর গাজী।

এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট মুরুব্বি সৈয়দ ইকবাল, ডাঃ সৈয়দ খুররম আহমদ, ডাঃ তানভীর, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তছদ্দুক আহমদ, কাজী সৈয়দ জুনেদ আহমদ, মাওঃ সৈয়দ সলিম কাসিমী, সৈয়দ তাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রুফ মিয়া, হাফিজ সৈয়দ মাসুম, সাবেক কার্যকারী সদস্য সৈয়দ তায়েফ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জুনাব আলী, সৈয়দ রাকিব, হাফিজ সৈয়দ কামরান, ইউনিয়ন বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য সৈয়দ সয়ফুল ইসলাম, সৈয়দ উমর মিয়া, সৈয়দ দুদু মিয়া, সৈয়দ আবু বক্কর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়ত ইসলামের সাধারণ সম্পাদক মাওঃ আখতার, জমিয়ত নেতা হাফিজ মারজান ফেরদাউস, হাফিজ সৈয়দ গুলজার আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, সাধারণ সম্পাদক মির্জা মুকরামিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আকবর আলী, সৈয়দপুর যুব পরিষদ সিলেটের কার্যকরী সদস্য ও সাবেক সমন্বয়কারী মাওঃ মুছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাত, সৈয়দ মুহাদ্দিস,

হাফিজ আলমগীর, সৈয়দ আবু মুসা, সাবেক উপ সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সৈয়দ মুরাদ, সৈয়দ ফারহান কার্যকরী সদস্য সৈয়দ সালেহ, সৈয়দ আবিদ হক, সৈয়দ মাহফুজ আহমদ, সৈয়দ জাব্বির, এডঃ সৈয়দ শাফায়াত, সৈয়দ নাসিম আহমদ, সৈয়দ মকসুদ, সৈয়দ জুম্মন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম হাফিজ সৈয়দ শামীম আহমদ। উল্লেখ্য যে, সিলেটে বসবাসরত সৈয়দপুরীদের নিয়ে শিক্ষা, আন্তরিকত ও একতা এই শ্লোগান নিয়ে ২০০৪ সালের ১ নভেম্বর সৈয়দপুর যুব পরিষদ সিলেটের যাত্রা শুরু করে। সংগঠনের জন্মলগ্ন থেকে অসহায় মানুষের সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে নিয়োজিত “সৈয়দপুর যুব পরিষদ সিলেট” বিশেষ করে ইফতার মাহফিল গ্রাম ও সিলেটে বসবাসকারীদের আরো এক সেতুবন্ধন সৃষ্টি হয়। যা পবিত্র রমজান মাসের পূর্ব থেকেই সবার মধ্যে ইফতার মাহফিল নিয়ে আলোচনা হয়।


















