জগন্নাথপুরের লন্ডন প্রবাসী গফুরের লাশ জৈন্তাপুর থেকে ১৮ মাস পর উত্তোলন
- Update Time : ০৫:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জন্নাথাপুর পৌর এলাকার বাসিন্ধা লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশ রোববার দুপর ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোকামটিলা হতে আদালতের নির্দেশে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের উপস্থিতিতে লাশের অংশ বিশেষ উত্তোলন করে পুলিশ।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর উপস্থিতিতে সুনামগঞ্জ আদালতের নির্দেশে লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশের অংশ বিশেষ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জৈন্তাপুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মোঃ হাবিবুর রহমান, জৈন্তাপুর মডেল থানার এস.আই মোঃ আজিজুর রহমান, এস.আই সুজন কুমার আর্চায্য, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম সহ পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৭ সালের ৮ মে লন্ডন প্রবাসী আব্দুল গফুর দেশে অবস্থানের পর নিখোঁজ হন। পুলিশ দীর্ঘ অনুসন্ধান শেষে গত ২৫ নভেম্বর রোববার বিকাল ৪টায় সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান জৈন্তাপুর উপজেলার নিজপাটে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের অফিস সহায়ক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সদর বাক্ষণগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আবুল কালাম আজাদ(৫২), তার জামাতা জৈন্তাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক, কুমিল্লা জেলার হোমনা থানার দত্তেরকান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনোয়ার হোসেন(৩০), জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকামটিলা গ্রামের মোঃ ইদ্রিছ আলীর ছেলে মোঃ জুনাব আলী(৪২) আটক করে। আটককৃতদের দেওয়া তথ্যমতে আদলতের নির্দেশে আব্দুল গফুরের লাশের অংশ বিশেষ উত্তোলন করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন- গ্রেফতারকৃতরা আদলতে ১৬৪ ধারায় গফুর হত্যার দায় স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিত্বে আদালতের নির্দেশে আমার উপস্থিতিতে লাশের অংশ বিশেষ মাটি চাপার স্থান হতে উত্তোলন করা হয়েছে।





























