জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সুনামগঞ্জ-৩ অাসনে নৌকার মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নানের বিজয় নিশ্চিত করতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে অায়োজিত সভা ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোষগাঁও উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের অন্যতম সদস্য নুরুল ইসলামের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রমজান অালী ছানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ অাসনে নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা অা.লীগের সহ-সভাপতি পৌর মেয়র হাজি অাব্দুল মন্নাফ, জগন্নাথপুর উপজেলা অা.লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌর অা.লীগের সভাপতি ডা. অাব্দুল অাহাদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া, জগন্নাথপুর পৌর অা.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, পৌর কমিশনার অাবাব মিয়া, জগন্নাথপুর উপজেলা অা.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্ধীপ সুত্রধর বিরেন্দ্র, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক সম্পাদক শাহ রুহেল। নৌকার সমর্থনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ইকবাল হোসেন, দিল্লুক হক দুলাল, সাহেদ অালী, ছমির মিয়া, ছাত্রলীগ নেতা তোফায়েল অাহমদ, ওয়াসিমুল কামাল, কাওছার অালম রনি, অাবুল কাশেম, দিলেমান মিয়া, তামিম অাহমদ, ইউপি সদস্য অাম্বিয়া বেগম, সরমা বেগম, শাহিনুর অাজিমউদ্দিন প্রমূখ।





























