জগন্নাথপুরের ভাঙ্গা রাস্তা সংস্কারের জন্য মুকুটকে দৃষ্টি আকর্ষন যুক্তরাজ্য অাওয়ামীলীগ
- Update Time : ১২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
যুক্তরাজ্যে আওয়ামীলীগ, সাউথ শীল্ডস শাখার উদ্যােগে সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ নুরুল হুদা মুকুটের সমর্থনে স্হানীয় আওয়ামীলীগ কার্য্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সাউথ শীল্ডস আওয়ামীলীগ সভাপতি ও অান্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন যুক্তরাজ্যে শাখার সভাপতি জাবিছ আহমদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মকসুদ কোরেশীর পরিচালনায় অনুষবটিত সভায় বক্তব্যে রাখেন, সহ-সভাপতি নাজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আবু মুসা এহছান, কাওছার আহমদ, জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ নেতা তাহের আলী, জিলাক আহমদ, জুয়েল মিয়া, সোলেমান আহমদ, কমর উদ্দিন জুলহাস, প্রমুখ।
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জতীর জনক বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করেছেন গণ মানুষের নেতা আলহাজ নুরুল হুদা মুকুট ভাই।
এবারের জেলা পরিষদ নিবর্চনে যে ভাবে জেলার তৃণমূল পর্যায়ের সকল স্হরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে এবং জেলার সকল সম্মানিত ভোটার গণ ভোট দিয়ে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন তাথেই প্রমাণ করে যে, বৃক্ষরে তোর পরিচয় কি? বৃক্ষ বলে ফলে আমার পরিচয়।
বক্তারা জননেতা আলহাজ নুরুল হুদা মুকুট ভাইকে বিশাল ভোটে বিজয়ী করার জন্য সকল সম্মানিত ভোটার ও জেলাবাসী সহ সকল নেতা কর্মীবৃন্দকে ধন্যবাদ জানান। এবং তারা আশাবাদী যে এ বিজয়ে নুরুল হুদা মুকুট অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে থেকে জেলার সকল এলাকায় উন্নয়নের জন্য ন্যায় বিচার প্রতিষ্টার লক্ষে নিরলস ভাবে কাজ করে জাবেন।
সভাপতির বক্তব্যে জাবিছ আহমদ জিম্মাদার বলেন, জেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ভাইর দৃষ্টি আকর্ষন করে বলেন তিনির যেন প্রথম কাজটি হয় জেলার জগন্নাপুর টু বিশ্বনাথ-সিলেট এবং জগন্নাথপুর উপজেলার ভবের বাজার হয়ে সৈয়দপুর বাজার। সৈয়দপুর বাজার হয়ে গোয়ালাবাজার, এই রাস্তা জনগণের জাতায়াতের জন্য খুবই খারাপ হয়েগেছে। তিনির যেন প্রথম এই রাস্তার কাজ দিয়ে জেলার উন্নয়ন কাজ শুরু করেন এবং এই এলাকার জনগণের আশার প্রতিফলন ঘটে।
তিনি নুরুল হুদা মুকুট ভাইর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি





























