০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের ড. মোস্তাক দীন সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান

  • Update Time : ০৩:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন কবি, লেখক ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। বুধবার (১৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

শিক্ষাজীবনে কবি মোস্তাক আহমাদ দীন বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৯ সালে ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্যের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সন্দর্ভগ্রন্থটি ২০১৭ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি সিলেট কমার্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কলেজটির উপাধ্যক্ষের দায়িত্ব পালনের পর ২০১৫ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত সিলেট এম সি কলেজে বাংলা বিভাগে অতিথি শিক্ষক ছিলেন।

ড. মোস্তাক আহমাদ দীনের ৫টি কাব্যগ্রন্থ, ৫টি প্রবন্ধ গ্রন্থ ও ১টি অনুবাদ গ্রন্থ ছাড়াও লোকসংস্কৃতি বিষয়ে আরও ১০টি সম্পাদনা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি যৌথভাবে সম্পাদনা করেছেন ‘সিলেট ডিস্ট্রিক্ট গেজেটিয়ার’ [যন্ত্রস্থ]। দেশ-বিদেশের একাডেমিক জার্নাল ও সাহিত্য পত্রিকায় তাঁর অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের নানা সেমিনার, সাহিত্য সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ২০১২ সালে কবিতার জন্য এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ও ২০১৬ সালে চিহ্ন পুরস্কার এবং একই বছরে সাহিত্যে অবদানের ‘লোক সাহিত্য পুরস্কার’ অর্জন করেন।

ড. মোস্তাক আহমাদ দীন, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর গ্রামের কৃতি সন্তান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের ড. মোস্তাক দীন সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান

Update Time : ০৩:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮