০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের কেশবপুর ক্রিকেট ক্লাবের ২য় ম্যাচেও বিশাল জয় বর্তমান চ্যাম্পিয়ন

  • Update Time : ০৯:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বর্তমান চ্যাম্পিয়ন কেশবপুর ক্রিকেট ক্লাব এর সাথে পাত্তা পেল না সোলজার ক্রিকেট ক্লাব (উওর কেশবপূর)।২য় ম্যচেও বিশাল জয় বর্তমান চ্যাম্পিয়ন কেশবপুর ক্রিকেট ক্লাবের।

২২ ডিসেম্বর বৃহস্পতিবার নিজেদের ২য় ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কেশবপুর ক্রিকেট ক্লাব এর অধিনায়ক মুহিবুর রহমান। ওপেনিং জুটিতে সাকিল ও আবু হেনা রনি আবারও ভাল একটি ইনিংস এর সূচনা করেন। তাদের জুটি হয় ৪৯ রানের। আবু হেনা রনির ব্যাট থেকে আসে ১৭ রান ও খাজা শাকিলের ব্যাট থেকে আসে ৭৯ রান। মিডল অর্ডারের হতাশাজনক ব্যার্থতার পর ল অর্ডার ব্যাটসম্যান রুপম এর ১৯ ও রুবেল এর ৩২ রানের উপর ভর করে কেশবপুর ক্রিকেট ক্লাব ২১১ রানের সম্মানজনক স্কোর করে। এই সহজ টার্গেট সোলজার ক্রিকেট ক্লাব এর জন্য হাড় কাপানো স্কোর হয়ে যায়। ২১১ রান টপকানোর লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২৮ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় সোলজার ক্রিকেট ক্লাব (উত্তর কেশবপুর)
এতে কেশবপুর ক্রিকেট ক্লাব ৮১ রানের এক বিশাল জয় লাভ করে।

কেশবপুর ক্রিকেট ক্লাব এর বোলারদের তুপ টা প্রথম ওভার থেকেই শুরু হয়। প্রথম ওভারে কেশবপুর ক্রিকেট ক্লাব এর অধিনায়ক মুহিব, সোলজার ক্রিকেট ক্লাব এর আশার প্রতীক ও নির্ভর যোগ্য ব্যাটসম্যান শামীম কে বোল্ড আউট করেন। কেশবপুর ক্রিকেট ক্লাব এর পক্ষে রুপম ৫ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন । রুবেল ও শাহজাহান ২ টি এবং সুমন ও রাসেল ১ টি করে উইকেট শিকার করেন।

কেশবপুর ক্রিকেট ক্লাব এর ফিল্ডিং এর কথা না বললেই নয়। অধিনায়ক মুহিব নাজিম এর এক অসাধারণ ক্যাচ ধরেন। এই ক্যাচ টা জয় আনতে অনেক অবদান রেখেছে ।

আবারও টর্নেডো ইনিংস খেলে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন খাজা শাকিল।
সভাপতি আজহার আহমদ এবং টিম ম্যানেজার লুতফুর রহমান যানান,জয়ের ধারাবাহিকতা বজায় রাখছে কেশবপুর ক্রিকেট ক্লাব।যেন সবসময় এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই প্রত্যাশা করি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের কেশবপুর ক্রিকেট ক্লাবের ২য় ম্যাচেও বিশাল জয় বর্তমান চ্যাম্পিয়ন

Update Time : ০৯:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬