১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের কৃতি সন্তান দানবীর রুহেল আহমদকে সিলেট নগরীতে নাগরিক সংবর্ধনা

  • Update Time : ০৬:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর রুহেল আহমদকে সিলেট নগরীতে বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট নগরীর একটি হলে সোমবার রাত সাড়ে ৮টায় জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জগন্নাথপুরের কৃতি সন্তান দানবীর রুহেল আহমদের সম্মানে বিশাল নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবুল কাশেমের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বিশাল নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জনন্দিত সফল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুরের কৃতি সন্তান দানবীর রুহেল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব সোহেল আহমদ, এডভোকেট ফয়ছল আহমদ, বিশিষ্ট সাংবাদিক আনিছুর রহমান আবুু। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইজাদ আহমদ, হাজি আব্দুর রশীদ, হাফিজ শামীম আহমদ, হাজি রুবেল আহমদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, ফাহিম আহমদ, মোস্তাক আহমদ, সাইদুর রহমান, মিজানুর রহমান, আব্দুননুর, ইমরান আহমদ, আব্দুর রহমান, হেলাল আহমদ, অব্দুল গফুর সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দরা বিশাল নাগরিক সংবর্ধনা সভায় অংশ নেন। নাগরিক সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরসহ বৃহত্তর সিলেট বিভাগে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের উন্নয়নে ও এতিমখানায় ঘর নির্মাণ এবং অসহায়- দরিদ্রদের সাহার্যে জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী দানবীর রুহেল আহমদের বিশেষ অবদান রয়েছে। তিনি নগদ অর্থ দু হাত বিলিয়ে বিতরণ করেন ভালোবাসা। তিনি দেশে এসে বৃহত্তর সিলেট বিভাগে প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজে কয়েক লক্ষাধিক টাকা আর্থিক সাহার্য করেছেন। জগন্নাথপুর উপজেলার শতাধিক অসহায়- দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ দু হাত বিলিয়ে বিতরণ করেন। এবং ঘরহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেন। নাগরিক সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জনসেবা করতে জনপ্রতিনিধি হলে অধিক সেবা করা সম্ভব, তাই আগামি উপজেলা পরিষদ নির্বাচনে প্রবাসী দানবীর রুহেল আহমদকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের কৃতি সন্তান দানবীর রুহেল আহমদকে সিলেট নগরীতে নাগরিক সংবর্ধনা

Update Time : ০৬:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১