জগন্নাথপুরের আবু খালেদ জিবলু শাবি থেকে গ্রাজুয়েশন সম্মাননা অর্জন
- Update Time : ০৩:১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমাবর্তনে অংশ নেন সুনামগঞ্জের জগন্নাথপুরের আবু খালেদ জিবলু। তিনি বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে গ্রাজুয়েশন সমাপ্ত করেন। ৮ জানুয়ারি বুধবার সিলেট শাবিতে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে অংশ নিয়ে গ্রাজুয়েশন সম্মাননা গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আবু খালেদ জিবলু জগন্নাপুর পৌর শহরের বিশিষ্ট সমাজসেবক কলিম উল্লাহর ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে আবু খালেদ জিবলু সবার ছোট।
আবু খালেদ জিবলু, অার্থ মানবতার কল্যাণে, জগন্নাথপুর ও সিলেটে বিভিন্ন সামাজিক সংঘ-সমিতির সাথে জড়িত।
প্রসঙ্গত- সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬ হাজার ৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় রাষ্ট্রপতি স্বর্ণপদক।
প্রায় এক যুগ পরে হওয়া শাবিপ্রবির এই ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শাবিপ্রবির রেজিস্টার ইশফাকুল হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধাপক ফরিদ উদ্দিন আহমদ।





























