জগন্নাথপুরবাসীর প্রতি ওসি হারুনুর রশীদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- Update Time : ০৩:২৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুর থানার অাইডি থেকে জগন্নাথপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা লেখেছেন, জগন্নাথপুর পত্রিকার পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল।
প্রিয় জগন্নাথপুরবাসী আমি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ বিগত ০২ বছর ০১ মাস ০৭ দিন আপনাদের থানায় সম্মানের সহিত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করিয়াছি। দায়িত্ব পালনকালে আপনাদের যে আন্তরিক ভালোবাসা ও সহযোগীতা পেয়েছি যাহা আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার দক্ষিন সুনামগঞ্জ থানায় বদলী হওয়ায় শত ইচ্ছা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারনে আপনাদের সবার কাছ থেকে বিদায় সম্ভব হয় নাই। আমি অদ্য ০১/০৫/২০১৯ ইং তারিখ নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে জগন্নাথপুর থানা হইতে বিদায় নিলাম। সবাই দোয়া করিবেন আমি যাহাতে দক্ষিন সুনামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে সম্মানের সহিত দায়িত্ব পালন করিতে পারি।





























