১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় গরীব দেশ থেকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি : ডন

  • Update Time : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: বাংলাদেশ আওয়ামী লীগেরর কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, ঢলের পানিতে স্বরণকালের ভয়াবহ বন্যার ধাক্কা মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সকল মানুষকে আবার নিজ কর্মে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। আগামীতে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় গরীব দেশ থেকে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আবার যেন পিছনে ফিরে না যাই। এ জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে আমার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে ২২ জুলাই চিলাউড়া বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং আগামী ২৪ জুলাই আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ করা হবে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় পরিবার প্রতি এক বান করে মোট ৩৫০ পরিবারে টিন বিতরণ করা হবে। এতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া বন্যাকালীন সময়ে সরকারের পাশাপাশি অনেক প্রবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্গত মানুষকে সহায়তা করে মানবিকতায় পরিচয় দিয়েছেন। এতে মানষিক ভাবে আমাদের উন্নয়ন হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, কালী কুমার রায়, আফু মিয়া, ছালিক আহমদ পীর, ফয়জুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, প্রবাসী ফয়সল আহমদ, আবুল কাহার রাসেল, তাজ উদ্দিন, কয়েছ মিয়া, তাজুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় গরীব দেশ থেকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি : ডন

Update Time : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২