০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গরুসহ চোর আটক, প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ

  • Update Time : ১১:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জনতার হাতে গরুসহ চোর আটক। গরুর প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ।

উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর-হিজলা সড়ক দিয়ে গভীর রাতে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চোরের কাছে গরুর প্রকৃত মালিকানা নিয়ে জনতে চাইলে চোর সঠিক কোন তথ্য দিতে পারিনি। পরে স্থানীয় ইউপি সদস্য ও লোকজন গরুসহ চোরকে আটক করে থানায় নিয়ে হাজির হন। চোরকে থানায় নিয়ে আসার পর পুলিশের জিজ্ঞাসাবাদে গরুর প্রকৃত মালিকানার বিষয়ে কোন সঠিক উত্তর না দিতে পারায় চোরকে গ্রেফতার করা হয়। গরুসহ গ্রেফতারকৃত চোর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সফর আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩০)। জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ মে) আটক গরুসহ চোরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে জনতার হাতে আটক একটি চুরির গরু (ষাঁড়) বর্তমানে জগন্নাথপুর থানা পুলিশের হেফাজতে জব্দ রয়েছে। গরুর প্রকৃত মালিক-কে খুঁজছে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গরুসহ চোর আটক, প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ

Update Time : ১১:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১