জকিগঞ্জে তরুণী অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার
- Update Time : ০৪:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে ১৭বছরের এক তরুণী অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট নগরীর কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে সজীব আহমদ (২২) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়। সে ছাতকের মুক্তারপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। পরে তার দেয়া তথ্য মতে ছাতকের বিলপাড় গ্রামের মৃত সুরত আলীল ছেলে সাজ্জাদ মিয়া (২৩) কে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ৭আগষ্ট সন্ধ্যার পর থেকে ভিকটিম তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি (২৯২, তাং-০৮/০৮/২০২০) করেন। এপ্রেক্ষিতে জকিগঞ্জ থানার এসআই মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত টিম ডিজিটাল প্রযুক্তির সহযোগীতায় তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অপহরন ও ধর্ষণের কথা শিকার করে তারা।
পরে ভিকটিম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে জকিগঞ্জ থানায় পুনরায় অভিযোগ (নং-১০, তাং-০৯-০৮-২০২০) দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।





























