জকিগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেটের জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১ মে) স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন- খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাও. ক্বারী আব্দুল জলীল। উপজেলা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা ও প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জারির হোসাইন। পশ্চিম শাখার সেক্রেটারি ইমদাদ আহমদ ফজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পুর্ব জেলার প্রকাশনা ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাও. আব্দুল আহাদ, আটগ্রাম কলেজের সিনিয়র শিক্ষক মাস্টার বেলাল আহমদ, মামরখানী একাডেমির শিক্ষাসচিব মাও. ইমরান হোসাইন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সহকারী বায়তুলমাল সম্পাদক মাও. কামাল আহমদ খাঁন, রায়হান আহমদ, সাইদুর রহমান, ওমর হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি




























