০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে গাড়ীতে ছাত্রী ধর্ষণ, টমটম চালক আটক

  • Update Time : ১২:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের জকিগঞ্জে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের ঘটনায় অভিযুক্ত টমটম চালক কাওসার আহমদকে (২১) আটক করেছে পুলিশ। আটক লম্পট সুলতানপুর ইউপির নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়পাথর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত টমটম গাড়ীসহ তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে কাওসার আহমদ নামের যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মেয়ের পরিবারের লোকজনকে মামলা দিতে বলা হয়েছে। তারা মামলা দেয়ার পরই আসামি গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। অপর আসামীকেও গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, সোমবার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ছুটির পর কয়েকজন ছাত্রী একটি টমটম যোগে বাড়ি ফিরছিলো। মজলি ও পূর্ব মজলি এলাকায় গাড়ী পৌছার পর পথে পথে অন্য ছাত্রীরা নিজেদের বাড়ীর সামনে নেমে যায়। এই সুযোগে বাদেজমা গ্রামের নবম শ্রেণীর ওই ছাত্রীকে গাড়ীতে একা পেয়ে টমটম চালক নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ (২১) ও তার সহযোগী সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে নাজিম আহমদ (২২) দিনদুপুরে গাড়ীর পর্দা টাঙ্গিয়ে ধর্ষণ করে। এলাকার লোকজন মেয়েটির চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার উদ্ধার করে এবং বখাটেরা পালিয়ে যায়। স্কুল ছাত্রীটি এখন আহতবস্থায় এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বখাটেদেরকে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জকিগঞ্জে গাড়ীতে ছাত্রী ধর্ষণ, টমটম চালক আটক

Update Time : ১২:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯