জকিগঞ্জে আলোর মিশন যুব পরিষদের সদস্য সম্মেলনে মুজিব সভাপতি ও কামরানকে সেক্রেটারি করে ১১ সদস্য কমিটি
- Update Time : ০৩:২১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
“ভ্রাতৃত্বের বন্ধনে গড়বো সমাজ” এই নীতি’র আলোকে গঠিত সিলেটের জকিগঞ্জ উপজেলা ভিত্তিক আর্থ মানবতার সেবায় নিয়োজিত জনপ্রিয় সামাজিক সংগঠন “আলোর মিশন যুব পরিষদর ত্রি-বার্ষিক সদস্য সম্মেলন সম্পন্ন।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে কমিটি পুণর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মুহাম্মাদ আব্দুল হালিম।
ত্রি-বার্ষিক সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২০-২০২২ সেশনের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মুজিবুর রহমান (কসকনকপুর) ও সেক্রেটারি মনোনীত হন কামরান আহমদ (জকিগঞ্জ পৌরসভা)। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, অর্থ সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী (বারঠাকুরী), সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ (কসকনকপুর), অফিস সম্পাদক এম সাইফুর রহমান (মানিকপুর), পাঠাগার সম্পাদক মোঃ নূর উদ্দীন (সুলতানপুর), প্রচার সম্পাদক নাঈম আহমদ চৌধুরী (কাজলশাহ), প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম (কসকনকপুর), শিক্ষা সম্পাদক মোঃ জাকির হুসেন (খলাছড়া), প্রশিক্ষণ সম্পাদক এম আব্দুল হালিম (বারহাল), মানবকল্যাণ সম্পাদক সুলতান আহমদ (কসকনকপুর)। মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি





























