০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছোট বোন অন্তঃসত্ত্বা, দোষ স্বীকার করে বড় ভাই কারাগারে

  • Update Time : ০১:০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছোট বোন (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা দায়েরের একমাস পর অভিযুক্ত বড় ভাই বাহারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাহারকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া মামলার বরাত দিয়ে জানান, মা-হারা সংসারে মেয়েটির শারীরিক প্রতিবন্ধী বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে। ঘরে একা থাকার সুযোগে বড় ভাই বাহার গত ৩-৪ বছর ধরে তাকে ধর্ষণ করে আসছেন। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। তার শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৩ মার্চ তার চাচি তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। কিশোরীটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত ২৪ মার্চ বাহারের বিরুদ্ধে কবিরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছোট বোন অন্তঃসত্ত্বা, দোষ স্বীকার করে বড় ভাই কারাগারে

Update Time : ০১:০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১