১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা

  • Update Time : ০৩:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছেলে এমরান হোসেন মুকুলের কাছে সমিতির পাওনা টাকা চেয়ে না পেয়ে তার ৬৫ বছরের বৃদ্ধা মা মমতাজ বেগমের ওপর হামলা চালিয়েছে পাওনাদাররা। বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই বৃদ্ধাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই বৃদ্ধার ছোট ছেলে মো. অনিক বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ৪ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের হাবিবুল্লাহর ছেলে এমরান হোসেন মুকুলের সঙ্গে একটি সমিতির লেনদেনকে কেন্দ্র করে ওই এলাকার কিছু গ্রাহকের পূর্বশত্রুতা চলে আসছিল। গত বুধবার বিকালে সমিতির গ্রাহক মাঝের চর গ্রামের ফজলুল হকের ছেলে ফয়সাল মিয়া, তার মা আকলিমা বেগম, সেকেরহাট গ্রামের হামিরউদ্দিনের ছেলে জয়নাল ও চরতালিমাবাদ গ্রামের সুরুজ মিয়ার ছেলে হাসানসহ আরও ৩-৪ জন মিলে এমরানের বাড়িতে গিয়ে পাওনা টাকা চেয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। একপর্যায়ে তারা ইমরান হোসেন মুকুলকে না পেয়ে তার বৃদ্ধা মা মমতাজ বেগমের ওপর হামলা চালায়। এ সময় তারা ওই বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে আহত করে। হামলাকারীদের হাতে থাকা লাঠির আঘাতে এ সময় বৃদ্ধার কোমরের হাড় ভেঙে যায়।

একপর্যায়ে বৃদ্ধার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

অনিক মিয়া জানান, তার বড় ভাই এমরান হোসেন মুকুল, ফারুকুল ইসলাম শাহিন ও কামাল হোসেন মিলে ওই এলাকায় একটি সমিতি গড়ে তোলে। ওই সমিতিতে প্রায় ৩ শতাধিক মানুষ ঋণগ্রহণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করেন। সমিতির আর্থিক অবস্থা খারাপ হওয়ার পর তারা আত্মগোপনে চলে যায়। এ আর্থিক ঘটনার সঙ্গে তার ভাই মুকুল জড়িত থাকলেও তারা কেউ জড়িত নয়। সমিতির পাওনা টাকা চেয়ে না পেয়ে কয়েকজন মিলে তাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। হামলাকারীরা তার মাকে মেরে কোমরের হাড় ভেঙে ফেলেছে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ফয়সাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ও তার মা হামলা করেননি বলে দাবি করেন। তবে সেখানে ওই বৃদ্ধাকে টেনে নেওয়ার সময় পড়ে গিয়ে আহত হন বলে দাবি করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা

Update Time : ০৩:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫