ছাতকে দারুল কিরাতের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
- Update Time : ১২:২২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ‘দারুল কিরাত মজিদিয়া ট্রাষ্ট ফুলতলীর ২০১৯ সালের রমযান মাসে ক্বেরাত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার বাদ আছর উপজেলা উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামে নুর এ মদিনা জামে মসজিদ অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এডভোকেট ওয়াকিব আলী সভাপতিত্বে ডাক্তার ক্বারি নুর আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনোফর আলী শা পরান, ছাতক প্রেসক্লাবে সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সৌদি প্রবাসি মফজ্জুল আলী মখন, সোনাফর আলী, মৌলভী ক্বারি শাজাহান উদ্দিন প্রমুখ। সুরা আউয়াল জামাত থেকে ছালিছ পযন্ত রমযান মাসে ক্বেরাত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে তাজবীদ বিশুদ্ধ কোরআন বিজয়ী শিক্ষাথীদেরকে পুরস্কার প্রদান করেন লন্ডন প্রবাসি সেলিম সরদার শত্তকত আলী ছোট ছোট শিশুমনিরা পুরস্কার বই পেয়ে মহা খুশি হয়েছেন। প্রায় তিনশতাধিক পুরস্কার প্রদান করা হয়। এ দারুন কিরাত মজিদিয়া ট্রাষ্ট শাখা উদ্দ্যোগে নুর এ মদিনা জামে মসজিদ আলমপুর শাখা ১৯৯৯ সালে স্থাপিত করেন প্রবাসিদের সাবিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এ গ্রামে । দীর্ঘ বিশবছর ধরে সুনামে সাথে পা পা করে গোটা এলাকায় বিস্তার লাভ করে। পাশাপাশি বিশুদ্ধ কোরআন ও তাজবীদে লেখা পড়া গুনগত মান বৃদ্ধি শতভাগ ফলাফল সফল এ প্রতিষ্টান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের শিক্ষাকে সব সময় সাথে নিয়ে চললে অবশ্যই সফলতা আসবে। যারা কুরআন পড়ে এবং পড়ায় তারা হাদীসের ভাষায় শ্রেষ্ঠ মানুষ বলা হয়। দারুল কিরাত মজিদিয়া কুরআনী এ কার্যক্রম অব্যাহত রাখতে আমাদের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে সব সময় পাশে থাকব। তোমরা যারা এই প্রশিক্ষণে উত্তীর্ণ হয়েছ এবং পুরস্কার গ্রহণ করেছ তোমাদেরকে এগিয়ে যেতে হবে অনেক দূর। আর যারা পুরস্কার পাওনি তাদেরকে আগামীতে পুরস্কার পাবার চেষ্টা চালিয়ে যেতে হবে। মোনাজাতে আগে এ দারুন কিরাত কেন্দ্র শাখার প্রবাসিরা সাবিক ভুমিকা পালন করায় একজন প্রবাসি ও শিক্ষানুরাগী মফজ্জুল আলী মখনকে ছাতক প্রেসক্লাবে পক্ষ থেকে সম্মানা টেষ্ট প্রদান করে দৈনিক যুগান্তর ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনি। অনুষ্টান শেষে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারি সৈয়দ মাহফুজ আহমদ।





























