ছাত্র মজলিস স্কুল বিভাগ শাখা পুনর্গঠন সম্পন্ন
- Update Time : ০৩:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের উদ্যোগে মহানগর কার্যালয়ে মঙ্গলবার বিকেলে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোশাররফ আবেদিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল। সমাবেশে ২০২১-২২ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন জুয়েল আহমদ, সেক্রেটারি মনোনিত হন মাহমুদুল হাসান তৌসিফ, বায়তুলমাল সম্পাদক ওমর ফারুক শাহাদাত, পাঠাগার সম্পাদক রাফিজুর রহমান সালমান, অফিস ও প্রচার সম্পাদক আল আমিন হোসেন, প্রকাশনা সম্পাদক ইমান হাসান স্বাধীন। নব-নির্বাচিত সভাপতি জুয়েল আহমদ’র সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি মাহমুদুল হাসান’র পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, প্রশিক্ষন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, স্কুল কার্যক্রম সম্পাদক মোশাররফ আবেদিন জয়, কলেজ কার্যক্রম সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক ওমর ফারুক শাহাদাত, পাঠাগার সম্পাদক হাফিজুর রহমান সালমান, অফিস ও প্রচার সম্পাদক আল আমিন হোসেন, প্রকাশনা সম্পাদক ইমান হাসান স্বাধীন প্রমুখ। বিজ্ঞপ্তি





























