ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যােগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ রমজান (২৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরস্থ জনপ্রিয় ও সুপ্রতিষ্ঠিত উত্তরা কফি হাউজ চাইনিজ রেস্টুরেন্টে জেলা ছাত্র মজলিস আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিল জেলা শাখার সভাপতি শাহ কামাল সাজুর সভাপতিত্বে ও মুহাম্মদ আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সদরুল আমীন, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান শিবলু, সেক্রেটারি মাওলানা আলী খান, সহ-সেক্রেটারি সানাউল হক, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিস শান্তিগন্জ উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইমান, দোয়ারা বাজার উপজেলার সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ প্রমুখ।


























