ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজুর সভাপতিত্বে দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহিন।
ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারি ইসমাঈল হোসেন মুবিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় আলোচনা পেশ করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, দারসুল কুরআন পেশ করেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সদরুল আমীন।
এসময় বক্তব্য রাখেন ছাত্র মজলিস দোয়ারা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস সুনামগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ আব্দুল হক, ছাতক দক্ষিণ শাখার সভাপতি তাজিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জাহিদ হাসান, ছাতক দক্ষিণ শাখার সেক্রেটারি ইয়াহইয়া মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























