ছাত্র মজলিস সিলেট শাহপরান থানার উদ্যোগে বিজয়ের ৪৯ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৯:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর শাহপরান থানা শাখার উদ্যোগে “বিজয়ের ৪৯ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাখা সভাপতি শহিদুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিল।

শাখা সেক্রেটারি মুফাজ্জল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরীর অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক লিটন আহমদ জুম্মান, বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি তৌফিকুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক কয়ছুজ্জামান চৌধুরী, ছাত্র মজলিস কোতোয়ালি পূর্ব থানা শাখার সভাপতি সৈয়দ আহলান জাদিদ, শাহপরান থানা শাখার বায়তুলমাল সম্পাদক মুফাক্কির আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি





























