ছাত্র মজলিস সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১১:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
তাকওয়া ও বিশুদ্ধতা অর্জনের মাস মাহে রমজান। মাহে রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তবেই ইহকাল ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। একজন ছাত্রের মাঝে ভাল ছাত্র এবং ভাল মানুষ এ দুটি গুণের সমন্বয় থাকতে হবে। আর ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আদর্শ মানুষ তৈরীর সংগঠন। ২৩ রমজান বুধবার বিকালে সিলেট নগরীর নবাব রোডস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারী হাফিজ মাওলানা রুহুল আমীন উপরোক্ত কথাগুলো বলেন। ছাত্র মজলিস ১০নং ওয়ার্ড শাখার সভাপতি নাঈম আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আরিফ হোসেন সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার প্রশিক্ষণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আব্দুর রব, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, হাফেজ্জী হুজুর (রঃ) জোন সভাপতি আব্দুল আলী, মদন মোহন কলেজ শাখার সেক্রেটারী মোশারফ আবেদীন জয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার বায়তুল মাল সম্পাদক মামুনুর রশীদ নূর, লিয়াদ খান, ১০নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল মুকিত, সেক্রেটারী অমিত হাসান, আলমগীর হোসেন, রুহেল আহমদ, তানভীর আহমদ, সাইফুল ইসলাম, মুশাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























