ছাত্র মজলিস সিলেট মহানগরীর শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে ‘কর্মী শিক্ষা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মনজুরে মাওলা, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল,

সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সাবেক সিলেট মহানগর সভাপতি মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক মিসবাহ আহমদ জয় ,মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, সিলেট সরকারী কলেজ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, এমসি কলেজ সভাপতি এনামুল হক এনাম, সিলেট সরকারি আলিয়া সভাপতি রাকিব হাসান, কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।




























