ছাত্র মজলিস সিলেট মহানগর স্কুল বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের উদ্যােগে বুধবার ৫মে- ২২ রমজান) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোশাররফ আবেদীন জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহীন। শাখা সেক্রেটারি আশফাকুজ্জামান তাহমিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি সাইফুল ইসলাম জলিল, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি ফখরুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরীর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগরীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস রহ. জোন সভাপতি মুহিবুর রহমান রায়হান, সেক্রেটারি জুয়েল আহমদ, এমসি কলেজের সেক্রেটারি আবদুস সামাদ ফাহিম, শাহপরান থানা শাখার সেক্রেটারি মোফাজ্জল করিম, মুফাক্কির আহমদ, মির্জা ওমর, আব্দুর রহিম, মুহাম্মদ হুজায়ফা, রায়েল ইসলাম, মুস্তাফিজুর রহমান সালমান, ওমর ফারুক শাহাদাত প্রমুখ। বিজ্ঞপ্তি




























