ছাত্র মজলিস সিলেট মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠন
- Update Time : ০২:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার (৬ অক্টোবর) মহানগর মজলিস কার্যালয়ে গঠন করা হয়েছে। ছাত্র মজলিস সিলেট মহানগরীর ২০২০-২০২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক লিটন আহমদ জুম্মান, বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আলী, ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক নাজমুল ইসলাম, পাঠাগার সম্পাদক রায়হান হোসাইন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য আফজাল হোসাইন কামিল কে সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফলের ভিত্তিতে সিলেট মহানগরীর সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর এবং সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারী হিসেবে মনোনীত হন সাইফুল ইসলাম জলিল। বিজ্ঞপ্তি





























