ছাত্র মজলিস সিলেট মহানগরীর বিভিন্ন শাখায় কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর বিভিন্ন শাখায় কর্মীদের নিয়ে কয়েকটি শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
যেসব শাখায় শিক্ষা সভা সম্পন্ন হয়ছে সেগুলো হল- লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাফেজ্জী হুজুর রহ. ও সরকারী আলিয়া মাদরাসা, মদন মোহন কলেজ, মাদরাসা বিভাগ ও দক্ষিণ
সুরমা পশ্চিম শাখা।
লাউয়াই ইসলামিয়া আলিময় মাদরাসায় ১০ মার্চ শুক্রবার সিলেট দক্ষিণ সুরমা মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে ও
সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়
প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাদানী রহ, জোন ও
প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধায়ক মঈনুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল আহমদ প্রমুখ।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাফেজ্জী হুজুর রহ. ও সরকারী আলিয়া মাদরাসায় ১০ মার্চ শুক্রবার সিলেট মহানগরী মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন সিলেট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাফেজ্জী হুজুর রহ.
জোন ও সিলেট সরকারী আলিয়া মাদরাসার শাখার যৌথ উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী
শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ্জী হুজুর রহ. জোন সভাপতি আবদুল আলির সভাপতিত্বে ও সরকারী আলিয়া মাদরাসা সভাপতি ফখরুল ইসলাম
চ্যেধুরী এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সভাপতি জাকারিয়া হোসেন চ্যেধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরী অফিস ও প্রচার সম্পাদক মাহবুব আবেদীন মোহন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
হাফেজ্জী হুজুর রহ. জোন সেক্রেটারি লিমন আহমদ, মোশাররফ আবেদীন জয়, ইমন আহমদ প্রমুখ।
মদন মোহন কলেজ শাখার ১০ মার্চ শুক্রবার সিলেট হাওয়াপাড়াস্থ পারসেপশন কোচিং সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন মদন মোহন কলেজ শাখার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি নাজমুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরী সেক্রেটারি আফজাল হোসাইন কামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক সায়েম আহমদ, এম সি কলেজ সভাপতি লিটন আহমদ জুম্মান, স্কুল বিভাগ সভাপতি সাইফুল ইসলাম জলিল প্রমুখ।
মাদরাসা বিভাগ শাখার ১০ মার্চ শুক্রবার সিলেট হলি সিটি স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন মাদরাসা বিভাগের উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি উমায়েরুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরী বায়তুলমাল সম্পাদক হামিদুর রহমান আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরী বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দীন, খেলাফত মজলিস বিমান বন্দর থানা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস
জালালাবাদ থানা শাখার সেক্রেটারি মাওলানা নুরুল হক প্রমুখ।
দক্ষিণ সুরমা পশ্চিম শাখার ১০ মার্চ শুক্রবার সিলেট গোপশহস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা পশ্চিমের উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভা
অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি জাকারিয়া হোসেন জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল আল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন সংগঠনের সিলেট মহানগরী প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরী সাবেক বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা এনামুল হক, মাদানি রহ.
জোন সভাপতি খালেদ সাইফুল্লাহ, ডা. আরিফ বিল্লাহ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়িজুল ইসলাম ফাইজ, রেজাউল ইসলাম, সাকি আহমদ,
সাদিক আহমদ, শাহীন আহমদ, রায়হান আহমদ, আজহারুল ইসলাম প্রমুখ। প্রেস
বিজ্ঞপ্তি





























