ছাত্র মজলিস সিলেট জোনের নির্ধারিত সহযোগী সদস্যদের দুইদিন ব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে ৮ ও ৯ মে বৃহস্পতি ও শুক্রবার নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক ও সিলেট জোন পরিচালক জাকারিয়া হোসাইন জাকির’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জোনাল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। দুইদিন ব্যাপী জোনাল কর্মশালার ১ম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জয়নুল ইসলাম। ২য় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসীর আলী, হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. এ এ তাওসিফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, কে এম আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরে মওলা, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, চট্রগ্রাম মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, শাবিপ্রবি সভাপতি খসরু আলম, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, সিলেট পূর্ব জেলার সভাপতি মুজিবুর রহমান খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি খায়রুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম৷ সিলেট পশ্চিম জেলা সভাপতি রেজাউল করিম শাব্বির, সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, শাবিপ্রবি সেক্রেটারি জুনাইদ আহমদ, মৌলভীবাজার শহর সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সল, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জুবায়েল নাবিল, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক এহসানুল হক ফুজায়েল, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান হোসাইন ইমন প্রমুখ।



























