ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি- মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের জোনাল দায়িত্বশীল সভা আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু হাসিন। সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খান, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি শিহাব উদ্দিন, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুজ্জাম্মিল হক, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি রুহুল আমীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আনিসুল ইসলাম, শহর সেক্রেটারি আশরাফ উদ্দিন, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌঃ, বায়তুলমাল ও প্রকাশনা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান, স্কুল কার্যক্রম সম্পাদক মোশাররফ আবেদীন জয়, ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, সিলেট পূর্ব জেলা প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান খান, অফিস ও প্রকাশনা সম্পাদক এমাদ উদ্দিন, শাবিপ্রবি শাখার বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























