ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের জোনাল দায়িত্বশীল সভা আজ শনিবার (১২ ডিসেম্বর) সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সিলেট জোন পরিচালক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট পূর্ব জেলার সভাপতি এনামুল ইসলাম, মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ হাসান আহমদ খান, সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইনন জাকির, সিলেট মহানগরীর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল, সিলেট পূর্ব জেলার সেক্রেটারি রুহুল আমীন, মৌলভীবাজার শহর সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, সুনামগঞ্জ জেলার সেক্রেটারি ইসমাইল হোসেন মুবিন, সিলেট মহানগরীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আলী, সিলেট পূর্ব জেলা প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক সাদিকুর রহমান তাপাদার প্রমুখ। বিজ্ঞপ্তি





























