ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান। অনুষ্ঠিত জোনাল সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস ফ্রান্স শাখার সহ-সভাপতি মাওলানা ছয়েফ আহমদ। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মৌলভীবাজার শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সাল, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আহমেদ কবির, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, সিলেট মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, সিলেট মহানগর মাদ্রাসা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল আমীন প্রমুখ।























