ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ও শহর শাখার ঈদ পুণর্মিলনী সম্পন্ন
- Update Time : ১১:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ২৮ জুন বৃহস্পতিবার বিকেলে মজলিস মিলনায়তনে মৌলভীবাজর জেলা সভাপতি মুুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ’র সভাপত্বিতে ও শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহরাতাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি- মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী।
প্রাক্তন দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, শহর সভাপতি মুুহাম্মদ সানোয়ার আলী, জেলা সভাপতি মুুহাম্মদ এহসানুল হক, জেলা সভাপতি মুুহাম্মদ খায়রুল ইসলাম, শহর সেক্রেটারি হাসান আহমদ চৌধুরী, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলীল, জেলা সেক্রেটারি আহমদ সামছুদ্দীন, শহর সেক্রেটারি মাহফুজুল হক তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা সভাপতি- মুুহাম্মদ এনামুল হক, হাফেজ্জী হুজুর জোন সভাপতি রেজাউল করিম, সাবেক বরুনা মাদ্রাসা সভাপতি সাদিকুর রহমান, বড়লেখার উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি সিহাব উদ্দিন। বিজ্ঞপ্তি



















