ছাত্র মজলিস নেতৃত্ব নির্বাচনে পরকালের জবাব দানের ভয়ে আতংকিত থাকে : এনামুল হাসান
- Update Time : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান বলেছেন, ছাত্র মজলিস প্রচলিত ছাত্র সংগঠনের মোকাবিলায় এক আদর্শ কাফেলার নাম। নেতৃত্ব নির্বাচনে গ্রুপিং লভিং এর মোকাবিলায় দায়িত্বের জন্য পরকালের জবাব দানের ভয়ে থাকে মজলিস দায়িত্বশীলরা আতংকিত। ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার জগন্নাথপুর উপজেলা শাখা পূর্ণগঠন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভায় সহযোগী সদস্যদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন সৈয়দ হেলাল আহমদ ও সেক্রেটারি মনোনীত হন সৈয়দ রায়হান আহমদ এবং বায়তুলমাল সম্পাদক হন আবু ত্যায়িব।
শাখা সভাপতি সৈয়দ হেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মিছবা, ফয়সল আহমদ, আবু ত্যায়িব, আলীনুর রহমান, রিয়াজুল ইসলাম প্রমুখ।





























