ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী সহযোগী সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে স্থানীয় মহানগর মজলিস মিলনায়তনে শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী এক সহযোগী সদস্য শিক্ষা সভা সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমদের সভাপতিত্বে ও শাখার প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক নাঈম ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী সহযোগী সদস্য শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী। শিক্ষা সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি রিফাত হাসান ভূঁইয়া, প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





























