ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ আগষ্ট) জকিগঞ্জ উপজেলা মজলিস কার্যালয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জকিগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি ছাত্রনেতা আফজাল হোসাইন কামিল।
ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখা সভাপতি ইমরান হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পূর্বজেলার প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক সাইফুর রহমান, খেলাফত মজলিস আরব আমিরাত দুবাই শাখার সহ-সাধারন সম্পাদক মাওলানা আবুল কাদির, খেলাফত মজলিস উমান আল বুরাইমা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখা সেক্রেটারি আমিনুল কারিম, উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি ইমদাদ আহমদ ফজল, অফিস ও প্রকাশনা সম্পদক সাঈদুর রহমান, পূর্ব শাখার বায়তুলমাল সম্পাদক জামিল আহমদ, রেদওয়ান আহমদ, মঞ্জুর আহমদ, নাসির উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি





























