১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মজলিস মিলনায়তনে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওসমানীনগর উত্তর শাখার সভাপতি শাকিল আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ শাখা সভাপতি আজমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুজ্জাম্মিল হক, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালাল হোসাইন, আবু মূসা প্রমূখ। বিজ্ঞপ্তি





























