ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা দক্ষিণ শাখা পুনর্গঠন সম্পন্ন
- Update Time : ১১:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার ওসমানীনগর উপজেলা উত্তর ও দক্ষিণ শাখা পূণর্গঠনের লক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় তাজপুর মজলিস মিলনায়তনে উত্তর শাখার সদ্য বিদায়ী সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ শাখার সভাপতি মোজাক্কির আহমদ নাজুর পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন করে সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ছাত্রনেতা ফখরুল ইসলাম।
উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য দক্ষিণ শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মোজাক্কির আহমদ নাজু ও সেক্রেটারি মনোনিত হন মুহাঃ আজমল হোসাইন।
উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন শাকিল আহমদ ও সেক্রেটারি মনোনীত হন জালাল আহমদ।
সমাপনি অধিবেশনে দক্ষিণ শাখার নব নির্বাচিত সভাপতি মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে ও উত্তর শাখার নব নির্বাচিত সভাপতি শাকিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওঃ ওলিউর রহমান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মুজ্জাম্মিল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক ইমদাদুল হক ইমরান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শামছুল ইসলাম, খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলার সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন, রেজাউল করীম সাব্বির, মাহবুব আলম প্রমূখ। বিজ্ঞপ্তি





























