ছাত্র মজলিসের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারি ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে সিলেট মহানগরে পতাকা উত্তোলন, খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বাদ ফজর ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে মহানগর মজলিস মিলনায়তনে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সিলেট- ময়মনসিংহ জোনের তত্ত্বাবধায়ক ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আফজাল হোসাইন কামিল, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সেক্রেটারি এমাদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ শামীম, অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, শফিক উদ্দিন (র:) জোন সভাপতি আশরাফুল হক কামরান, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান প্রমুখ।



















