ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১২:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অাজ রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় মজলিস কার্যালয়ে বাদ ফজর, পতাকা উত্তোলন করে সকাল ৮ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস কুমিল্লা জোনের সহকারী পরিচালক মাওলানা আব্দুল হক আমিনী প্রমুখ। বিজ্ঞপ্তি





























