ছাত্র মজলিসের নবীন বরণে জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী আন্দোলনে যোগান দিতে হবে- প্রিন্সিপাল মজদুদ্দিন
- Update Time : ০৩:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটে জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ছাত্ররা তাদের সর্বপ্রথম কাজ পড়ালেখায় গুরুত্ব দিয়ে ইসলামী আন্দোলনে যোগান দিতে হবে। তিনি গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ভার্থখলা জামেয়ার উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে শাখা সভাপতি মোস্তফা আহমদ সোহানের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা রওনক আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মজলিস নেতা মাওলানা আজমতুল্লাহ কাসেমী, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, সহ-সভাপতি নাজিমুদ্দীন, জামেয়ার নাজিম মুফতী আব্দুস শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মজলিস জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার ক্লাস সভাপতি আব্দুস সামাদ আল আজাদ, প্রচার সম্পাদক শুয়াইব, ছাত্রনেতা উসমান আহমদ, কামরুজ্জামান, সাব্বির, ইয়াকুব প্রমুখ।





























