০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সভায়- সার্বজনীন ইসলামী শিক্ষার আন্দোলন জোরদার করতে হবে: মনির হোসাইন

  • Update Time : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন বলেন; ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা এবং এর সঠিক অনুশীলনের মধ্যেই মানবজাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত। সমাজে সার্বজনীন ইসলামী শিক্ষা না থাকার কারণে দিন দিন জাতীর অধ:পতন ঘটছে। সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সার্বজনীন ইসলামী শিক্ষার আন্দোলনকে জোরদার করতে হবে। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। শিক্ষার্থীরা শিক্ষাঙ্গণ ছেড়ে শিশুশ্রমে জড়িয়ে পড়েছে। ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সরকার কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করছেন না। তাই সার্বজনীন ইসলামী শিক্ষার বাস্তবায়ন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ঝরে পরা শিক্ষার্থীদের শিক্ষাঙ্গণে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সংগঠনের ২০২১-২০২২ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ১ম সাধারণ অধিবেশনে সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, মাওলানা মুহাম্মদ আজীজুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী, প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক আফজাল হোসাইন কামিল, অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জারীর হোসাইন, বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল খন্দকার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম জলীল। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সভায়- সার্বজনীন ইসলামী শিক্ষার আন্দোলন জোরদার করতে হবে: মনির হোসাইন

Update Time : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১