০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্পন্ন : সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস ও সেক্রেটারী জেনারেল মনসুর
- Update Time : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: অাদর্শ মানুষ তৈরির দক্ষিণ এশিয়ার স্বতন্ত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন রাজধানীর শাহজাহানপুর মাহবুব অালী ইনস্টিটিউটে ১৩-১৪ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সারাদেশের সদস্যদের নিয়ে দু’ব্যাপি সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দু’দিন ব্যাপি কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে ২০১৮-২০১৯ সেশনের জন্য ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস অাহমদ ও সেক্রেটারী জেনারেল মনোনীত হয়েছেন ছাত্রনেতা মনসুরুল আলম মনসুর।



















