ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- Update Time : ০২:৫৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেটের বালাগঞ্জ উপজেলা শাখার অন্তর্ভুক্ত পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্র মজলিসের সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাকেরের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শাখা ইসলামী ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে পথচলার জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

























