ছাত্র মজলিসের ইফতার মাহফিলে মাহে রমজান মুমিনের ইবাদতের বসন্তকাল- আফজাল হোসাইন কামিল
- Update Time : ০৩:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রোজা এমন একটি ইবাদত যা মানুষকে আল্লাহর প্রিয় করে। রোজাদারের সবকিছুই আল্লাহর কাছে প্রিয়। তবে রোজার দ্বারা আল্লাহর সান্নিধ্য ও কৃপা তখনই লাভ করা সম্ভব যখন রোজা হবে নিখুঁত। একমাত্র আল্লাহর জন্য নিবেদিত রোজাই পারে বান্দাকে ¯্রষ্টার সাথে সম্পর্কযুক্ত করে দিতে। যথাযথ পুরস্কার পাওয়ার আশা করে রোজাদারকে আল্লারহ নির্দেশনার দিকে খেয়াল রাখতে হবে।
২৩ মে (১৭ রমজান) বৃহস্পতিবার বিকালে সিলেট নগরী টিলাগড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এম.সি কলেজ শাখার উদ্যোগে “পরিশুদ্ধতায় মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী ইমদাদুল হক ইমরানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সেক্রেটারী জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মান, শ্রমিক মজলিস সিলেট সদর সভাপতি ডাঃ এনাম, এমসি কলেজ তত্ত্বাবায়ক নাজমুল ইসলাম খন্দকার, ইসলামী ছাত্র মজলিস সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি রুবেল আহমদ, দক্ষিণ সুরমা পশ্চিম সভাপতি রায়হান হোসেন, এমসি কলেজ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ মুরাদ, পাঠাগার সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, জয়নুল ইসলাম জান্নাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুম্মান আহমদ, মাশরাফি, মুস্তাফিজুর, আব্দুর রব প্রমুখ। বিজ্ঞপ্তি





























