ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
- Update Time : ০৫:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক ফজলুল হক কামালকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক কামালের (৪১) বিরুদ্ধে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকার আমিন মিয়ার ছেলে। শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের পর মঙ্গলবার রাতে কামালকে আটক করে পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই স্কুলের একটি রুমে প্রাইভেট পড়াতেন কামাল। তার কাছে প্রাইভেট পড়তে আসা একই স্কুলের ছাত্রী দুই বোনকে (চাচাতো) ভয় দেখিয়ে ২৫ দিন আগে একাধিকবার ধর্ষণ করেন তিনি। ওই দুই ছাত্রী ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। নির্যাতনের শিকার ওই দুই ছাত্রী জানায়, ধর্ষণের পর ওই শিক্ষক তাদের হুমকি দিয়ে বলেন, যদি তারা এ ঘটনায় মুখ খুলে তাহলে স্কুল থেকে তাদের নাম কেটে বের করে দেওয়া হবে। শিক্ষকের এমন হুমকিতে এক পর্যায়ে দুই বোন দীর্ঘদিন স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। দুই বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিলে পরিবারের চাপে পড়ে অবশেষে শিক্ষকের ঘটনা বর্ণনা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
























