ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক হলেন জগন্নাথপুরের কৃতি সন্তান রাহি
- Update Time : ০৩:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ নাছিম আহমদ রাহি। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সৈয়দ নাছিম আহমদ রাহি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনার সৈয়দ রইছ মিয়ার ছেলে। মেধাবি ছাত্রনেতা সৈয়দ নাছিম আহমদ রাহি সিলেট নগরীর সাগরদিঘির পাড় এলাকার বাসিন্দা। ছাত্রনেতা সৈয়দ নাছিম আহমদ রাহি সিলেট নগরীর রাজপথে বঙ্গবন্ধুর আদর্শের এক পরীক্ষিত সাহসি পরিচিত মুখ। জানাগেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক চট্রাচর্য’র যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেটের রাজপথের বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী ও পরিশ্রমী সৈনিক সৈয়দ নাছিম আহমদ রাহিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এবং সৈয়দ নাছিম আহমদ রাহিকে তাদের সাক্ষরিত একটি চিটি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগে কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক।



























