ছাত্রদল নেতার বাড়িতে ডাকাতি
- Update Time : ০২:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় চৌমুহনী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হোসাইনসহ দু’জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে হোসাইনের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এসময় বাধা দিলে ডাকাতরা হোসাইনসহ আরও একজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা বলেন- অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।



























