০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ আর নেই
- Update Time : ০২:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাজী আসাদের মৃত্যুর খবর জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কাজী আসাদ মৃত্যুকালে ২ ছেলে, এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
কাজী আসাদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।





























