০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রকে বলাৎকার চেষ্টার মামলায় শিক্ষক কারাগারে

  • Update Time : ০২:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ছাত্রকে (০৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ দারুল কোরআন হিফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে ছাত্রের বাবা থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। গ্রেফতার শিক্ষক উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফেজ মনিরুল ইসলাম (২৩)। তিনি উত্তর ত্রিশ দারুল কোরআন হিফজ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। ওই ছাত্র একই মাদরাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত। শিশুর বাবা বলেন, শনিবার সকাল ১০টায় মাদরাসার সকল ছাত্ররা যখন ঘুমাতে যায়, তখন শিক্ষক মনিরুল ইসলাম শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে এসে সে ঘটনার বিস্তারিত জানায়। শিক্ষক মনিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি হাফেজ মনিরুল ইসলামকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রকে বলাৎকার চেষ্টার মামলায় শিক্ষক কারাগারে

Update Time : ০২:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২